April 25, 2026, 7:15 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

হরতালে নেত্রকোনায় পিকআপে আগুন ; বিএনপির ১৮৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনায় নেত্রকোনার কেন্দুয়া থানায় শনিবার রাতে হাঁস বোঝাই একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) রাতে কেন্দুয়া থানার এসআই তাপস বণিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালকে প্রধান আসামি ও ১৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, কেন্দুয়া-তাড়াইল সড়কে দিয়ে হাঁসবোঝাই একটি পিকআপভ্যান গগডা বাজারে যাচ্ছিল। পথে কয়েকজন দুর্বৃত্ত পিকআপটির গতিরোধ করে চালককে মারধরের পর সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে স্থানীয়রা আগুন নেভায়। এতে পিকআপের সামনের অংশ পুড়ে গেলেও হাঁসের কোনো ক্ষতি হয়নি। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাতে নেত্রকোনা-কিশোরগঞ্জ মহাসড়কের কেন্দুয়া এলাকায় অবৈধ তফসিল বাতিলের দাবিতে ও ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। কেন্দুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরমেয়র জেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূঁইয়ার নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন।
এ বিষয়ে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসনে ভুঁইয়া বলেন, আমরা কেন্দ্রঘোষিত কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করছি। যে ঘটনা প্রেক্ষিতে মামলার অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে আমিসহ বিএনপির নেতাকর্মীরা জড়িত না। সরকার মনে করছে মামলা দিয়ে পতন ঠেকাতে পারবে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা হরতালের আগের রাতে পিকআপে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালায়। এঘটনায় ১৪৫ নাম উল্লেখসহ ১৮৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page