October 19, 2026, 6:09 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ফিলিস্তিন ‘ওয়াফা’ বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।

ঐ বার্তা সংস্থা পরিবেশিত খবরে বলা হয়, সেখানে মধ্যরাতের পর চালানো এ হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সংস্থাটি আরো জানায়, হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়।
গাজা ভিত্তিক ফিলিস্তিনি কট্টরপন্থী গ্রুপ হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে আকস্মিকভাবে ইসরায়েলি ভূ-খ-ে অনুপ্রবেশ করার পর থেকেই মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামাস এই হামলাকে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কর্মকা-ের একটি প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।
হামাসের এমন হামলা জবাবে ইসরাইল গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরোধ করার ঘোষণা দিয়ে এই উপত্যকা এবং লেবানন ও সিরিয়ার কিছু অংশে বিমান হামলা শুরু করে। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম তীরেও সংঘর্ষ চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page