October 13, 2026, 3:46 pm
শিরোনামঃ
দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

শতভাগ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধির ঘোষণা দিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশটির সব সরকারি কর্মচারীর বেতন শতভাগ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) আপার দির এলাকায় একটি জনসভায় ভাষণ দেন বিলাওয়াল। ভাষণে তিনি বলেন, ‘তার দল পিপিপি যখনই ক্ষমতায় এসেছে তখনই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, তার দলকে যদি আরেকবার ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হয় তাহলে সব সরকারি কর্মচারীর বেতন ১০০ ভাগ বাড়ানো হবে।’

এর আগে ২০১০ সালে ক্ষমতায় থাকাকালে পিপিপির নেতৃত্বাধীন ফেডারেল সরকার অ্যাডহক ভিত্তিতে সরকারি কর্মচারীদের বেতন তাদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করেছিল। এ ছাড়া সর্বশেষ পিডিএম জোট সরকারের আমলে সরকারি কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধিতে ভূমিকা পালন করেছে দলটি।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে পিপিপি নেতা উল্লেখ করে বলেন, দেশে মূল্যস্ফীতির কারণে বেকারত্ব এবং দরিদ্রতা প্রতিদিন বাড়ছে। বর্তমান শাসকরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করছেন না।

পিপিটি চেয়ারম্যান আরও বলেন, ‘বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি’ জনগণের ক্ষতি করছে। তাই দেশকে সংকট থেকে বের করে আনতে রাজনীতিবিদদের এই ধরনের রাজনীতি ত্যাগ করতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page