October 17, 2026, 11:31 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রুশ হামলার একদিন পরেও নিখোঁজ রয়েছে ২২ জন : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পশ্চিমাঞ্চলীয় টেরনোপিল শহরে এখনো ২২ জন নিখোঁজ রয়েছে। সেখানে রাশিয়ার হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২৬ জন নিহত হওয়ার একদিন পর জেলেনস্কি এ তথ্য জানান।

আজ বৃহস্পতিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমাঞ্চলে সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে।

এদিন একটি ক্ষেপণাস্ত্র শহরের একটি ভবনের উপরের তলাগুলো গুঁড়িয়ে দিয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমাদের উদ্ধারকর্মীরা টেরনোপিলে গতকাল সারারাত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালিয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনো চলছে। এখনো ২২ জন নিখোঁজ রয়েছে।

অনুসন্ধান কার্যক্রমে গতি আনার জন্য বিভিন্ন অঞ্চলের ২০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ২০ জনেরও বেশি লোক এখনো নিখোঁজ রয়েছে। পরিষেবাটির মুখপাত্র ওলেকজান্ডার খোরুনঝি বলেন, ২০ জনেরও বেশি লোকের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যতক্ষণ না আমরা কাঠামোটি ভেঙে ফেলি এবং সম্পূর্ণ অনুসন্ধান সম্পন্ন করি, ততক্ষণ পর্যন্ত আমি কোনো তথ্য জানাতে পারবো না।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page