October 1, 2026, 10:31 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বাঘে ধরলে ছাড়ে কিন্তু হাসিনা ধরলে ছাড়েন না : এমপি শামীম ওসমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, বাঘে ধরলে ছাড়ে কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়েন না। ৭ তারিখের পর আর ছাড় নাই। যারা জনগণের বুকে পেটে লাঠি মারে, আগুন সন্ত্রাস করে তাদের শেখ হাসিনা ছাড়বেন না। যদি আমি শামীম ওসমানও হই তবুও ছাড় নাই আর তাই আমরা তাকে এতো ভালোবাসি।

বুধবার (২২ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জে ট্রেনে নাশকতার চেষ্টা করা হয়েছে। সব জায়গায় এমন করা হচ্ছে ট্রেনের বগিতে আগুন দেওয়া হচ্ছে। মানুষকে আগুন দিয়ে মেরে কী লাভ হচ্ছে? লন্ডন থেকে বসে তারেক এসব করাচ্ছে। ক্ষমতার ধারের কাছেও তারা নাই। বাংলাদেশ যেন আফগানিস্তান হয় সে লক্ষ্যে এ ধরনের কাজ করছে।

যারা আগুন দিচ্ছে তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, নেতাদের নির্দেশে তারা মাঠে নেমে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। সবার ছবি ও ভিডিও ফুটেজ আছে। সবার সাজা হয়ে যাবে। তাই সবাইকে ফিরে আসার অনুরোধ করছি।

তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে, এদিক সেদিক হবে না। নির্বাচনে বিপুল ভোটে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। আমাদের ইচ্ছা ছিল মাঠে খেলার কিন্তু খেলার মাঠে কেউ নাই। এখন রাতের আধারে তারা মানুষকে পুড়িয়ে মারতে চেষ্টা করে। যারা মানুষ পুড়িয়ে মারে তারা তো খেলার উপযুক্ত নয়।

শামীম ওসমান আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বলা হয়েছিল বিচার হবে না, ক্যু হয়ে যাবে। সেই বিচার হয়েছে। এরপর যুদ্ধাপরাধের বিচার নিয়ে একই কথা হয়েছিল কিন্তু বিচার হয়েছে। এবার ক্ষমতায় এলে যারা মজুতদারি করে জনগণের পেটে লাথি দিয়েছেন, অতি মুনাফার লোভে দাম বাড়িয়েছেন, আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন তাদের কাউকে ছাড় দেবেন না শেখ হাসিনা।

এই সংসদ সদস্য বলেন, ইচ্ছা ছিল নির্বাচনের মাঠে খেলার, কিন্তু খেলার মাঠে কেউ নাই। বিএনপি ভোটে না এসে ২০১৩, ১৪, ১৫ সালে যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছিল, আবারও তাই করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো. শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইঁয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনসহ অনেকে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page