October 1, 2026, 8:56 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে রাখা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহন আগুন দিয়েছে নাশকতাকারীরা। বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে হাইওয়ে থানা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের শীর্ষ এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, গত ১৮ নভেম্বর দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের দূরপাল্লার জব্দকৃত যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন হাইওয়ে থানার সামনে রেখেছিল পুলিশ। দুর্বৃত্তকারীরা জব্দকৃত ঐ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়েছে বলে পুলিশের ঐ কর্মকর্তা নিশ্চিত করেন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পুলিশ ছাত্রদলের শীর্ষ এক নেতাকে গ্রেপ্তার করেছে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃত ঐ নেতার নাম-পরিচয় জানায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জানে আলম সত্যতা নিশ্চিত করে জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ ব্যাপারে তথ্য জানতে হাইওয়ে থানার ওসি লিয়াকত আলীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page