October 16, 2026, 12:26 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

যশোরের জয়নাল ফেসবুকে লুঙ্গি কিনে মূল্য পরিশোধ না করায় ফেঁসে গেলেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পণ্য কেনার পর মূল্য পরিশোধ না করে প্রতারণার দায়ে আমজাদ হোসেন কিরণ (৪৪) নামে এক ব্যক্তির দুবছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন যশোর সদর থানার জয়নাল আবেদিনের ছেলে।

রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামি ২০২২ সালের জুন মাসে একটি লুঙ্গি কোম্পানির কাছে থেকে প্রথমে ফেসবুকের মাধ্যমে কিছু নমুনা অর্ডার করে। পরে সেগুলোর টাকা পরিশোধ করে বিকাশের মাধ্যমে। এরপর ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার লুঙ্গি ফেসবুকের মাধ্যমে অর্ডার করেন। পণ্য পাওয়ার পর থেকেই তিনি তার ফোন নম্বর ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেন। ওই বছরের ২৪ জুলাই বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন। এ মামলার রায় আজ ঘোষণা করেন আদালত।

পিপি আরও বলেন, মামলায় আসামি কিরণকে আদালত দুটি ধারায় এক বছর করে দুই বছর এবং নগদ ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page