May 31, 2026, 2:07 am
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে ২ হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ২ হাজার ৩০০ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বৃহস্পতিবার বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, রুহিদ হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা গেছে, ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের প্রতি জনকে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page