August 20, 2026, 10:32 am
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনেরং ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজার পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলায় ৩০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের অধিভুক্ত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আর তাতে নিহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার (২৪ নভেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানায়।

তার আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল ছিল এটি।

এদিকে, উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্য ছিল প্রধান প্রবেশপথ ও জেনারেটরগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি ভয়াবহ বোমা হামলার শিকার হয়েছে। ভবনের গুরুত্বপূর্ণ অংশগুলো ছিল হামলার মূল লক্ষ্যবস্তু।

এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের ওই হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।

এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের শেখ নাসের অঞ্চলেও আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফা আরও জানায়, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালায়। তাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page