August 6, 2026, 9:40 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের বিজয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে।

শনিবার রাত সাড়ে ৭টায় জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. মো. শাহ আলম ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির দু’সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ ও অ্যাড. মাসুদ পারভেজ রাসেল উপস্থিাত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সভাপতি প্রার্থী মহ: শামসুজ্জোহা, সহ-সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন, যুগ্ম-সম্পাদক পদে নাসির উদ্দিন-২ ও ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুদুর রহমান রানা এবং কার্যনির্বাহী সদস্য পদে নজরুল ইসলাম বকুল, মফিজুর রহমান মফিজ, আব্দুল জব্বার ও শরিফুল ইসলাম-১ নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্রার্থী গ্রন্থাগার সম্পাদক পদে মশিউর রহমান পারভেজ, কার্যনির্বাহী সদস্য পদে মাসুদুর রহমান ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৬ জন ভোটার ভোট প্রদান করেন।

নবনির্বাচিত কমিটি ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করবেন।

এদিকে, নবনির্বাচিত কমিটির সভাপতি মহ: শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক তালিম হোসেন নির্বাচিত হওয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page