September 14, 2026, 12:25 pm
শিরোনামঃ
মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত : স্পিকার দুদকের তলবে হাজির না হয়ে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু : ইসি সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ পঞ্চগড়ে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত নতুন পোশাক আইন করছে ভারত ; বিপাকে মুসলিমরা বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে তৃণমূল বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন বাদে অন্য চারটি আসন থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করলেও ওই দিন পর্যন্ত কোনও প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ১৩ হাজার ৬২৯। তাদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি।

ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের রিটার্নিং/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে হবে। যা ১-৪ ডিসেম্বর বাছাই, আপিল ৫-৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ পর্যন্ত (শনিবার) পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৪ আসন (কাপাসিয়া) বাদে অন্য চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে গাজীপুর-১ (কালিয়াকৈর ও গাসিকের একাংশ) আসনে তৃণমূল বিএনপির চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, গণফ্রন্টের গাজীপুর জেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম, গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসন থেকে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী) আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক মন্ডল বাচ্চু, গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাসিকের একাংশ) আসন থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী উর্মি মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে ওই দিন পর্যন্ত কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page