July 31, 2026, 12:06 pm
শিরোনামঃ
চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘নির্বাচন নিয়ে কোনো ভাগাভাগিতে নেই’ জানিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বিএনপি ইদানিং দেশের জন্য ভাবছে না। তারা আন্তর্জাতিক ক্ষমতার মাধ্যমে সরকারে যেতে চায়। অথচ আমি চাই, একটি স্বচ্ছ নির্বাচন। নির্বাচনে কোন দল এলো আর এলো না, সেটি বড় কথা নয়।

বুধবার (২৯ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। এর আগে তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নিজ দল থেকে নির্বাচন করতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‌‌‘ছোট দলগুলোকে ক্ষমতার টোপ দিয়ে আওয়ামী লীগ ভোটে আনছে’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, এগুলো ভোগাস কথা। রাজনীতিতে অভিযোগ থাকবেই, অভিযোগ ছাড়া রাজনীতি হয় না।

আওয়ামী লীগের সঙ্গে তার দল কৃষক শ্রমিক জনতা লীগের জোটবদ্ধ বা আসন ভাগাভাগি হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, আমি এগুলো বুঝি না, আমি কোনো ভাগাভাগিতে নেই। যদি ভাগাভাগি করতাম, তাহলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতাম। আমি আমার প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগ থেকে নির্বাচন করব।

আজকের বাংলা তারিখ



Our Like Page