August 2, 2026, 10:22 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জাপানের মহাকাশ সংস্থা সাইবার হামলার শিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাইবার হামলার শিকার হয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। তবে স্পেস এজেন্সির মুখপাত্র বলছেন, হ্যাকাররা যে সব তথ্য পেয়েছেন তাতে রকেট ও স্যাটেলাইট অপারেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। খবর দ্য জাপান টাইমস।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মুখপাত্র বলেন, নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অনুমোদিত এই অ্যাকসেসের ঘটনাটি ঘটে। তবে সাইবার হামলাটি ঠিক কখন ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।

মুখপাত্রের মতে, একটি বহিরাগত সংস্থা অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে সাইবার অ্যাটাক সম্পর্কে জানতে পারে। তবে সংস্থাটির পরিচয় তিনি জানাননি। হ্যাকিং প্রচেষ্টা নিয়ে এরই মধ্যে একটি বিশদ তদন্ত শুরু হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপান যৌথভাবে চীনের হ্যাকার গ্রুপ ব্ল্যাকটেকের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের সংস্থাকে সতর্ক করে। সেই জের ধরে চীনের দিকেই সন্দেহের তির যাচ্ছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি অনুসারে, চীনের ঐ গ্রুপটি ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ পূর্ব এশিয়ার দেশগুলোতে সাইবার হামলা চালিয়ে আসছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page