April 25, 2026, 12:31 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মশাল মিছিল থেকে কাভার্ডভ্যানে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতালের সমর্থনে মশাল মিছিল করে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কে এ ঘটনা ঘটে।

 

এসময় বিএনপির নেতাকর্মীরা দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। পরে চালক দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যান। এ ঘটনায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে আতংক ছড়িয়ে পড়লে দীর্ঘসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, রাতে বিসিক সড়কে শতাধিক নেতাকর্মী নিয়ে মশাল মিছিল বের করে থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। মিছিলের নেতৃত্ব দেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ। মিছিল থেকে হরতালের সমর্থনে স্লোগান দিয়ে তারা একটি তেলবাহী ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে রাসেল মাহমুদকে আটক করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, দুর্বৃত্তরা যে গাড়িটিতে আগুন দিয়েছে সেটি পুলিশ গিয়ে খুঁজে পায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি। যারা নাশকতা চালিয়েছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। একজনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page