July 31, 2026, 1:19 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের ; ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্রপ্রার্থীদের উদ্দেশে ‘মাইরের ওপর ওষুধ নাই’ বলে বক্তব্য দেওয়াসহ আচরণবিধি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক মামলা করেন।

একই সঙ্গে ওই ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সেটি জানতে চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। বৃহস্পতিবার রাতে এ কারণ দর্শানোর নোটিশ দেন অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম- জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ।

বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী মো. নজরুল ইসলামের (বীর প্রতীক) একটি মতবিনিময় সভা হয়। সভায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বতন্ত্রপ্রার্থীদের পেটানোর হুমকি দেন। মুহূর্তে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, এমন হুমকি-ধমকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবে কাম্য হতে পারে না।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page