July 31, 2026, 1:06 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

রংপুর-১ আসনে জাপার সাবেক মহাসচিব স্বতন্ত্রপ্রার্থী রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর-১ আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব স্বতন্ত্রপ্রার্থী মশিউর রহমান রাঙ্গার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের মামলার নিষ্পত্তির কপি জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। তবে বিকেল ৪টার মধ্যে মামলা নিষ্পত্তির কাগজ জমা দেওয়ায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি মামলার কাগজপত্র না দেওয়ায় প্রাথমিকভাবে তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। পরে কাগজ জমা দিয়েছেন মশিউর রহমান রাঙ্গা। এ কারণে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

এবারের সংসদ নির্বাচনে মসিউর রহমান রাঙ্গাকে মনোনয়ন দেয়নি জাতীয় পার্টি (জাপা)। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page