April 25, 2026, 11:11 am
শিরোনামঃ
জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকার মন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে মশাল মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ডাকা অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ডনচেম্বার এলাকায় এ মশাল মিছিল করে।

মিছিলে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি প্রমুখ।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ডনচেম্বার মোড় থেকে মশাল হাতে একদল নেতাকর্মী অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে বিক্ষোভ করে। মিছিলটি শহরের মিশনপাড়া মোড়ে গিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মশালগুলো সড়কে নিক্ষেপ করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ডনচেম্বার ও মিশনপাড়ায় ফার্নিচার মার্কেটে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এ ধরনের কোনো তথ্য জানা নেই। জনগনের জান মাল রক্ষায় আমরা প্রস্তুত রয়েছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page