September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠি- ১ আসনে শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে আওয়ামী লীগের চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠি- ১ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমরকে নৌকা প্রতীক দিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২ ডিসেম্বর) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এই আসনে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বজলুল হক হারুন, যিনি বিএইচ হারুন নামে পরিচিত। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নৌকার পার্থী হিসেবে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ঝালকাঠি- ১ আসন থেকে ছয় বার নৌকা প্রতীক পেয়েছেন বলে জানা গেছে।

তবে সদ্য জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পরদিন আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। ফলে একই আসনে নৌকা প্রতীকের দাবিদার দুই প্রার্থী। ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দুই জনকে দলীয় মনোনয়ন দিলেও পরে মুহাম্মদ শাহজাহান ওমরকে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারের নিকট চিঠি দিয়েছে দলটি।

আজকের বাংলা তারিখ



Our Like Page