September 3, 2026, 10:51 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে অবরোধে দগ্ধ বেলাল মারা গেছে ; এসব হত্যার দায় বিএনপি নেতাদের বহন করতে হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় অবরোধের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ ট্রাকের হেলপার বেলাল হোসেন (৩৫) মারা গেছেন।

হরতার-ধর্মঘটে যত মানুষ মরছে তার প্রত্যেকটির দায় ইহকাল ও পরকালে বিএনপি নেতাদের বহন করতে হবে। ঐসব মানূষগেুলো কিয়ামতের ময়দানে দাড়িয়ে যখন বিচার চাইবে তখন এইসব নেতারা টের পাবে বিনাদোষে মানুষগুলোকে হত্যার কি মজা।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বরেন, বেলালের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পর দিন মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে শেখ হাসিনার জাতীয় বার্নে ভর্তি করা হয়।

নিহত বেলাল হোসেনের জামাই রাসেল জাগো নিউজকে জানান, সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে সরকারি চালবোঝাই একটি ট্রাক মাটিরাঙ্গা তাইন্দং খাদ্য গুদামের উদ্দেশে যাচ্ছিল। পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের আলাউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে রাস্তায় গাছ ফেলে দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকচালক ইসহাক মিয়া ও হেলপার বেলার হোসেন দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় আজ শেখ হাসিনা বার্নের আইসিইউতে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার মাটিরাঙ্গা আদর্শ গ্রামের শহিদুল হকের ছেলে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page