July 31, 2026, 1:15 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় বাংলাদেশ কংগ্রেসের দলীয় প্রার্থী হিরো আলমের মনোনয়ন বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ কংগ্রেসের দলীয় প্রার্থী হওয়ার পরও চার অভিযোগে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আশরাফুল হোসেন রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করেছেন। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোট ভোটারের এক শতাংশ সমর্থন ফরমও তিনি জমা দেননি। মনোনয়নপত্রের হলফনামায় আশরাফুল হোসেন সম্পদের বিবরণী জমা দেননি। এছাড়াও তিনি মনোনয়নের হলফনামায় সই করেননি। এজন্য আশরাফুল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হলো।

রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম আরও বলেন, মনোনয়নপত্র বাতিলের আদেশ উঠিয়ে আশরাফুল হোসেন আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরে মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করতে পারবেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। দীর্ঘদিন দেশে ছিলাম না। দুজন উকিল মনোনয়ন পূরণকালে ভুলগুলো করেছেন। সেই দায় আমারই। হিরো আলমের মনোনয়ন বাতিল নতুন কিছু নয়। আমি আপিল করবো প্রয়োজনে আবারও হাইকোর্টে যাবো। মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে থাকবোই।

এর আগে ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফেরত না পেয়ে হাইকোর্টে রিট করেন।

পরে হাইকোর্টের আদেশে তিনি নির্বাচনে ফিরে আসেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে আওয়ামী লীগ–সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের কাছে হারেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page