June 28, 2026, 3:29 am
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

এম কবীর, ঝিনাইদহ : ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’  এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল (রবিবার) সকালে মুসামিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ের উদ্যোগে,র‌্যালী,আলোচনা সভা ও চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের মুজিব চত্বর ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। র‌্যলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মনিরা, শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও সুধিজন অংশ গ্রহন করেন।

র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক মোহাম্মদ আলী জোয়ার্দার, মাহবুব আলম, আনিছুর রহমান, আহমেদ আলী ও বিদ্যালয়ের থেরাফি শিক্ষক ফাতেমা খাতুন । সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু। আলোচনা সভায় বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও কল্যানে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

আজকের বাংলা তারিখ



Our Like Page