September 9, 2026, 7:40 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

আরো দু’টি ইসরাইলি জাহাজে ইয়েমেনের হামলা ; গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এভাবেই চলবে : ইয়াহিয়া সারিয়ি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লোহিত সাগরে আরো দু’টি ইসরাইলি জাহাজে হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বরোচিত হামলা স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, গতকাল (রোববার) সকালে বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামক দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনের নৌবাহিনীর সতর্ক সংকতে উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে।  হামলায় উভয় জাহাজের ক্ষতি হয়েছে বলে পশ্চিমা সূত্রগুলো জানিয়েছে।

ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আমরা ইহুদিবাদীদের জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। সারিয়ি বলেন, “যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরাইলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না।”

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, আমরা আজ আমেরিকা ও ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।

গত অক্টোবরের শুরুতে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যাকর ওপর বিমান হামলা শুরু করার পর থেকে দক্ষিণ ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এরপর গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজ আটক করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page