October 1, 2026, 7:00 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের আয়কর বকেয়া থাকায় রোববার যাচাই বাছাইয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়। পরে আয়কর পরিশোধ করলে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্র বৈধ বল ঘোষণা করেন পটুয়াখালী জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

এছাড়া কাগজপত্রের ত্রুটি থাকায় যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয় তাদের মধ্য ১৩ জন প্রার্থী কাগজপত্র সংশোধন করে জমা দেয়ায় তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসন থেকে মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত সবশেষে তথ্য অনুযায়ী ২৮ জনের মধ্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান  রুহুল আমিন হাওলাদারসহ ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ৪ জন বাতিল এবং ১ জনের মনোনয়নপত্র স্থগিত করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

১ জনের মনোনয়নপত্র স্থগিতের বিষয় বিকাল ৪টার মধ্যে জানানো হবে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page