August 13, 2026, 1:28 pm
শিরোনামঃ
বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি ঝিনাইদহের মহেশপুরে করিমন-মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ছলচাতুরিতে কাজ হয়নি ; বিপদ আসন্ন ; গাজা যুদ্ধের মধ্যেই নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু

বেনিয়ামিন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার আবার শুরু হয়েছে। চলমান গাজা যুদ্ধের কারণে যখন ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা অনেকটা টালমাটাল তখন তার মধ্যেই এই বিচার শুরু হলো।

যুদ্ধের অজুহাত তুলে এই বিচার স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন নেতানিয়াহু। গত দুই মাস ধরে মামলার বিচার কার্যক্রম স্থগিত ছিল কিন্তু আদালত তা আর স্থগিত রাখতে রাজি হয়নি। ফলে যুদ্ধের নাম করে বিচার থেকে নিজেকে আড়াল করার যে চেষ্টা নেতানিয়াহু করছিলেন- তা ভেস্তে গেল। ফলে তার জন্য বিপদ আসন্ন বলেই মনে করা হচ্ছে।

ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মামলায় নেতা নিয়াহুর বিরুদ্ধে আদালতে বিচার কার্যক্রম চলছে। এই তিন অভিযোগে তার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা রয়েছে। গতকাল (সোমবার) অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহরের একটি আদালতে মামলার শুনানি শুরু হয়।

ঘুষ গ্রহণের মামলায় নেতানিয়াহু অপরাধী সাব্যস্ত হলে তার ১০ বছরের কারাদণ্ড অথবা বড় অংকের অর্থ জরিমানা করা হতে পারে। এছাড়া প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০০৭ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ডলার অর্থ মূল্যের উপহার সামগ্রী গ্রহণের অভিযোগ রয়েছে যার বিনিময়ে তিনি কিছু ব্যক্তিকে আর্থিক ও ব্যক্তিগত সুবিধা দিয়েছেন। আইনজীবীরা বলছেন, নেতানিয়াহু এই উপহার গ্রহণের নামে মূলত ঘুষ গ্রহণ করেছেন। তবে দুর্নীতিবাজ নেতানিয়াহু কোন ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন।

ইহুদিবাদী ইসরাইলের সেনারা গাজায় যে বর্বরতা চালাচ্ছে তা নেতানিয়াহুর নির্দেশেই হচ্ছে। এখন তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করার দাবি উঠেছে খোদ ইসরাইলের ভেতরেই।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page