April 22, 2026, 10:52 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

শাহজাহান ওমরের সমর্থনে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির ৪৫ নেতাকর্মীর পদত্যাগ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া বলেন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর দীর্ঘদিন দলে মূল্যায়ন না পাওয়ায় সম্প্রতি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নিবার্চন করছেন। দলের অবমূল্যায়নের প্রতিবাদ ও প্রিয় নেতা শাহজাহান ওমরের সমর্থনে আমরা বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

পদত্যাগকারীরা হলেন- কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, মো. ইলিয়াস মিয়া, উপজেলা যুব দলের সহ-সভাপতি মো. বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসিব ভুট্টো, সদস্য সচিব মো. জাকির হোসেন, আওরাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রনি সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাসান সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫ জন নেতাকর্মী।

এ সময় উপজেলা বিএনপির (একাংশ) সাবেক সভাপতি আবদুল জলিল মিয়াজী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page