July 4, 2026, 12:23 am
শিরোনামঃ
চট্টগ্রামে বায়তুল মাহমুদ জামে মসজিদের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে মুসল্লীদের মানববন্ধন খামেনি হত্যার নিন্দা জানালেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন দেশের নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচ আধুনিক টহল বোট নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি রাজশাহীতে শিক্ষার্থী না থাকায় ১৫৪ কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত তেহরানে খামেনির মরদেহের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিলো কিউবা ন্যাটোর সামরিক ব্যয় হাস্যকর : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুরের কৃষকদের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে দেশীয় অস্ত্রসহ ইয়াছির আরাফাত (২১) নামের এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে শহরের ক্যাসেলব্রিজ এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক সদর উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের টাইগার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ শহরের ক্যাসেল ব্রিজ এলাকায় সেভেন গিয়ারসহ এক যুবক অবস্থান করছে এমন  সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াছির নামের যুবককে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে একটি সেভেন গিয়ার পাওয়া যায়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌর এলাকার খাজুরা গ্রাম থেকে একটি ট্যাটা, একটি অত্যাধুনিক চাইনিচ কুড়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঝিনাইদহ থানার এস আই নূর ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় মামলা দায়ের করেন।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page