October 23, 2026, 7:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ মাগুরায় নিম্নমানের সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে : স্থানীয় সরকার মন্ত্রী সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ : আইএসপিআর রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে যুবক খুন ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না : ট্রাম্প ২৪ ঘণ্টায় ৭ জাহাজে আঘাত হেনেছে ইরান : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জের হিমাগারে মজুদ ৬ লাখ ডিম ; এক দিনে বিক্রির নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের একটি হিমাগারের ভেতরে মজুদ করে রাখা ছয় লাখ পিস ডিম পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

হিমাগারে ডিম মজুদ করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালায় সংস্থাটি।

ওই সময় তিনটি হিমাগারে অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকার ডিমের আমদানির অনুমতি দেয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করে, তবে এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ড স্টোরেজে ডিম মজুদ করা শুরু করে দিয়েছে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে।

‘শাহিন অ্যান্ড ব্রাদার্স লিমিটেড নামের কোল্ড স্টোরেজে মজুদ করে রাখা প্রায় ছয় লাখ পিস ডিম পাওয়ার পর সেগুলোকে এক দিনের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সারা দেশে কেউ ডিম মজুদ করার চেষ্টা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ব্যবস্থা নেবে। অসাধু ডিম ব্যবসাীয়দের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

পরে ডিম মজুদকারী দুই ব্যবসায়ীকে ডেকে এনে এক দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেন সংস্থাটির কর্মকর্তারা। নির্দেশ মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়ার কথাও জানান উপপরিচালক বিকাশ চন্দ্র দাস।

এ ছাড়াও ওই সময় একই এলাকায় আদর্শ কোল্ড স্টোরেজ ও দাপা এলাকার রহমতউল্লাহ কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। তবে সেখানে ডিমের মজুদ পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page