November 20, 2026, 5:15 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরের কাপাসিয়ায় কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।

পুলিশ জানায়, রাজেন্দ্রপুর থেকে ঘোড়াশাল কারখানায় যাবার পথে বড়পুশিয়া এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটির গতিরোধ করে তিনটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা ৬ জন দুর্বৃত্ত ইটাপাটকেল নিক্ষেপ করে ট্রাকের সামনের গ্লাস ভেঙ্গে দেয়। পরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page