February 5, 2026, 2:37 pm
শিরোনামঃ
রাষ্ট্রপতির কাছে জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ জামায়াত প্রার্থী আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করলো মেটা কর্তৃপক্ষ দেশের ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে ;  ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক মামলায় বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন ময়মনসিংহেরে ফুলবাড়িয়ায় ৫ ভুয়া ডিবি পুলিশক গ্রেফতার ঝালকাঠিতে অস্ত্র-মাদকসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২০ জন নিহত জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তা প্যানেলে ৪০ জন বিশেষজ্ঞের নাম ঘোষণা যুদ্ধ অবসানে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন ও রাশিয়া মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শুরু ঝিনাইদহের মহেশপুরে চুরির সময় হাতেনাতে ধরা চোর ; গণপিটুনিতে গুরুতর আহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে স্বরজিৎ জুয়েলার্সে ছাদের টিনকেটে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর বাজারের প্রাণকেন্দ্রে স্বরজিৎ জুয়েলার্সের ছাদের টিনকেটে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা দোকানের সোকেজ ভেঙ্গে প্রায় সাড়ে ৬ লাখ টাকার স্বর্নলংকার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে এ চুরি সংঘঠিত হয়েছে বলে জানান স্বরজিৎ জুয়েলার্সের মালিক স্বরজিৎ কুমার কর্মকার।
স্বরজিৎ কুমার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আমি আমার দোকান বন্ধ করে বাড়ীতে যাই। বুধবার সকাল ৯টার দিকে আমি দোকান খুলে দেখি চোরেরা আমার দোকানের সোকেজ ভেঙ্গে স্বর্নের ৫ জোড়া বালা, ৩১৭ টি স্বর্নের নাক ফুল, রুপার ১০জোড়া পায়ের নুপুর, রুপার ২০ জোড়া পায়েল, রুপার ১০ জোড়া তোড়া, রুপার ৩৬পিচ চেন, রুপার বেচলেট ৭পিচ, রুপার ব্যাঙ্গেল ১৫ জোড়া নিয়ে গেছে। যার আনুমাটিত মুল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।
মহেশপুর বনিক কল্যান সমিতির সভাপতি ফশিয়ার রহমান ও সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জানান, বাজারের প্রাণকেন্দ্রে এমন চুরির ঘটনা ভাবাই যায়না।
মহেশপুর জুয়েলার্স মালিক সমিতির সভাপতি অজিত রায়, সাধারণ সম্পাদক বনমালী কর্মকার জানান, চোরেরা দোকানের টিনকেটে ভিতরে ঢুকে যা ছিলো সব কিছুই নিয়ে গেছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page