May 14, 2026, 9:47 am
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

অবশেষে ডেনমার্ক পার্লামেন্টে কুরআন অবমাননা নিষিদ্ধ করে আইন পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক। গতকাল (বৃহস্পতিবার) দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

পবিত্র কুরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক। গতকাল (বৃহস্পতিবার) দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

এই আইন পাসের পর কেউ পবিত্র কুরআন পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে।

গত জানুয়ারি মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ছিল রাসমুস পালুদান নামের এক নরাধম। সে ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

ওই ঘটনায় মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। তবে সে সময় ড্যানিশ সরকার দাবি করেছিল যে, দেশটিতে পবিত্র কুরআন অবমাননা প্রতিহত করার কোনো আইন না থাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না। বিশ্ব মুসলিম ড্যানিশ সরকারের এ ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কুরআন পোড়ানো বন্ধের উদ্যোগ নেয়।

বৃহস্পতিবার আইনটি পাসের আগের ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে ভোট দেন। অপর দিকে আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন তার ভাষায় মতপ্রকাশের স্বাধীনতা হরণ করবে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page