September 16, 2026, 5:08 pm
শিরোনামঃ
জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব
এইমাত্রপাওয়াঃ

গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করার অর্থ হলো শিশুদের মৃত্যুদণ্ড দেওয়া : ইউনিসেফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলি বাহিনী ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই অবরোধ গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার শামিল।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক আদিলি খোদর শনিবার (৯ ডিসেম্বর) একথা বলেন। এসময় তিনি গাজার মানবিক পরিস্থিতিরি ভয়াবহ চিত্র তুলে ধরেন।

আদিলি খোদর বলেন, সরেজমিনে আমাদের টিমের সদস্যরা অঙ্গ-প্রত্যঙ্গ হারানো এবং মারাত্মকভাবে পুড়ে যাওয়া শিশুদের সঙ্গে দেখা করার বিষয়টি বর্ণনা করেছেন। তারা বলছেন, শিশুরা তাদের চারপাশে অব্যাহত হামলার কারণে বাকরুদ্ধ হয়ে গেছে।

গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যা ও অবরোধের প্রভাব উল্লেখ করে ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, সেখানকার প্রায় ১০ লাখ শিশু যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছে।

তারা ছোট্ট তাবুতে কিংবা সামান্য জায়গায় গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগেরই প্রয়োজনীয় খাদ্য, পানি অথবা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় তারা প্রতি মুহূর্তে নানা ধরনের সংক্রামক ও পানিবাহিত রোগের ঝুঁকির মুখে পড়ছে।

এই কর্মকর্তা বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় সামান্য পরিমাণ ত্রাণ সরবরাহের সুযোগ দিচ্ছে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। এর পাশাপাশি ইসরায়েলের অব্যাহত বোমা হামলা এবং জ্বালানি সংকটের কারণে পরিস্থিতি আরও বেশি বিভীষিকাময় হয়ে উঠেছে।

তিনি বলেন, এই পরিস্থিতির একমাত্র সমাধান হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করা এবং গাজার শিশু ও বেসামরিক জনগণের দুর্ভোগ বন্ধের জন্য এটি জরুরিভিত্তিতে করা দরকার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page