July 26, 2026, 11:28 am
শিরোনামঃ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে প্রায় এক কোটি ২৬ লাখ টাকা অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় সাত মাস ধরে অভিযুক্তের সম্পদ যাচাই-বাছাইয়ের পর এ মামলা করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে দুদকের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আগের দিন রোববার দুদকের বগুড়া কার্যালয়ে এই মামলা দায়ের করেন তিনি।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি শহরের চেলোপাড়ার বাসিন্দা।

দুদকের এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বরে দুদকের কাছে পরিমল চন্দ্রের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ আসে। অভিযোগটি আমলে নিয়ে চলতি বছরের মার্চ মাসে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। পরে ৩০ মার্চে সম্পদ বিবরণী দাখিল করেন পরিমল।

এরপর দুদক তার সম্পদের অনুসন্ধানে নামে। অনুসন্ধানকালে ২ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৩৫৭ টাকা মূল্যের অস্থাবর ও স্থাবর সম্পদ পান দুদক কর্মকর্তারা। পরিমলের বর্তমান দায় ৪৮ লাখ ১৬ হাজার ৭৩২ টাকা। এই দুয়ের ব্যবধানে তার নিট সম্পদ পাওয়া যায় ২ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৬২৫ টাকা।

এ ছাড়া পরিমলের আয়কর নথি পর্যালোচনায় পারিবারিক সকল ব্যয় বাদ দিয়ে মোট ৮৬ লাখ ৮৩ হাজার ৪৭৭ টাকার আয় পাওয়া যায়।
কিন্তু দুদকের হিসাবে এই নিট সম্পদ ও মোট আয়ের ব্যবধানে অতিরিক্ত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার ৪১৮ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উঠে এসেছে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে পরিমল চন্দ্র দাসকে ফোন দেওয়া হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

মামলার বাদি ও সহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) এবং অবৈধ সম্পদ ভোগদখল করায় ২৭ (১) ধারার অপরাধ করেছেন পরিমল চন্দ্র দাস। এ জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page