October 16, 2026, 11:08 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে নবাগত  জেলা প্রশাসকের সাথে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়।

জেলা তথ্য অফিসার আব্দুর রউফ এর পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, আলাউদ্দিন আজাদ, মাহমুদ হাসান টিপু, সাদ্দাম হোসেন প্রমুখ।

সভায় জেলা প্রশাসক  জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সেবামুখী প্রশাসন এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক  নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের সঠিক তথ্য তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা আমাদের কাজকে আরও গতিময় করে।”

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও অগ্রাধিকারমূলক উন্নয়ন ইস্যু তুলে ধরার পাশাপাশি প্রশাসনের সাথে গণমাধ্যমের সমন্বয়ের গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন ।

মতবিনিময় শেষে উভয়পক্ষই জেলার সার্বিক উন্নয়ন, জনসেবায় গতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই গঠনমূলক আলোচনা জেলার প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সহযোগিতা নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারী।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page