October 16, 2026, 9:13 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহন করছে অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী কেয়ার্নস ও পোর্ট ডগলাস মঙ্গলবার গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় জ্যাসপারের আগমনের প্রস্তুতি গ্রহন করছে। জ্যাসপারের বাতাসের ধ্বংসাত্মক গতি এবং আশঙ্কাজনক বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ক্যাটাগরি ওয়ান ঝড়টি ধীরে ধীরে কোরাল সাগর জুড়ে মন্থন করছে, ঘূর্ণিঝড়ের মূল অংশ বুধবার (গ্রীনিচ মান সময় মঙ্গলবার ২৩০০টায়) মধ্যাহ্নের দিকে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
ঝড়টি গ্রেট ব্যারিয়ার রিফের উভয় প্রবেশদ্বারের দুটি পর্যটন নগরী কেয়ার্নস ও পোর্ট ডগলাসের দিকে অগ্রসর হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এটি একটি ক্যাটাগরি টু ঝড়ে শক্তিশালী হয়ে প্রতি ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে আনবে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও জোয়ারের আশঙ্কা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ মরিয়ম ব্র্যাডবেরি বলেছেন, ‘ধ্বংসাত্মক’ ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
কর্তৃপক্ষ ঘরের বেড়া, ছাদ ও অন্যান্য সম্পত্তির ক্ষতি সম্পর্কে সতর্ক করছে এবং ঝড়টি আসার আগে বাসিন্দাদের আলগা জিনিস বেঁধে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page