August 8, 2026, 6:38 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ ; নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছে। নিহতের নাম মো: সোহেল। গত রাত এক টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় কুয়াশার কারণে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের সাথে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো বেশ কজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুটি লঞ্চেরই রুট পারমিট স্থগিত করা হয়েছে।

ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সুরভী-৮ লঞ্চ। অপরদিকে রাত আটটায় ঢাকা সদর ঘাট থেকে চরফ্যাশনের বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে টিপু-১৪। রাত একটার দিকে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীর চাঁদপুরের হাইম চর এলাকায় দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের এক যাত্রী নিহত হয়। এ ঘটনায় দুটি লঞ্চেরই রুট পারমিট স্থগিত করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত সোহেল ভোলার চরফ্যাশন উপজেলার সেলিম ফরাজীর ছেলে। বর্তমানে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার পক্রিয়া চলছে। সুরভি-৮ ঢাকার সদর ঘাটে ও টিপু-১৪ বেতুয়া ঘাটে অবস্থান করছে।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হারুন আর রশীদ বলেন, দুর্ঘটনার পর আজ ভোর ৫টার দিকে টিপু-১৪ লঞ্চ বেতুয়া ঘাটে এসে পৌঁছে এবং সুরভি-৮ সকাল সোয়া আটটার দিকে ঢাকা গিয়ে পৌঁছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page