August 8, 2026, 6:40 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলার রূপগঞ্জের পূর্বাচলে আজ সকালে  তিনশ’ ফুট সড়কে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েনে বলে জানিয়েছেন পুলিশ৷ এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন ৷

আজ সকাল দশটার দিকে ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন ৷
হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ ৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, একটি যাত্রীবাহী প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ: ১২-৪৭৬২) উপজেলার কাঞ্চন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে চলমান অবস্থায় চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক পেরিয়ে পাশের লেনে গিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে আসা অপর একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়৷
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহত সাতজনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আবির হোসেন বলেন, হাসপাতালে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷ আহত আরও চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page