August 27, 2026, 12:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন : আইনমন্ত্রী রাফালকে ভূপাতিত করা ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ঝিনাইদহের মহেশপুরে মানব পাচারকারী চক্রের সদস্য আটক ; জিম্মি নারী উদ্ধার কুমিল্লায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ ; হাসপাতাল ভাংচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে সন্তান প্রসবের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসব বেদনা উঠলে গতকাল বুধবার রাতে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়া হয় কলাতলা এলাকার বাসিন্দা লাকি আক্তারকে। সেখানকার কর্তব্যরত ভিজিটর তাসলিমা বেগম তাকে চিকিৎসা দেন এবং এক কন্যাশিশুর প্রসব করান। পরে লাকি বেগমকে গুরুতর অসুস্থ দাবি করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে আবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় পথে তিনি মারা যান।

নিহত নারীর স্বামী মনু বেপারী বলেন, আমার স্ত্রীকে তাসলিাম মেরে ফেলেছেন। আমি তাসলিমার বিচার চাই।

এদিকে লাকি আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভাঙচুর চালায়। পরে মাদারীপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হাসপাতাল ভাংচুরের ঘটনা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ স্বাভাবিক।

মাদারীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ডা. আমেনা খাতুন বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ সঠিক নয়। ভিজিটর সঠিক চিকিৎসাই করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page