August 17, 2026, 7:33 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মুক্তিযোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা তাঁদের অবদানের কারণে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় নিয়ামতপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন।
এসময় তিনি বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ইয়াদ আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা জীবনবাজি রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করে জাতিকে লাল সবুজ পতাকা দিতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সম্মান দিয়েছেন। মৃত্যুর পরও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র সম্মান প্রদর্শন করছে।
তিনি আরো বলেন, ‘প্রতি বছর জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ মৃত্যুবরণ করছেন। আর ১০/১২ বছর পর হয়তো জীবিত বীর মুক্তিযোদ্ধাদের পাওয়া যাবে না। দেশের জন্য যুদ্ধ করার সৌভাগ্য সবার হয়না।’
এসময় নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি রুপম দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবাস চন্দ্র সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page