May 14, 2026, 2:50 am
শিরোনামঃ
ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্ব একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী রেজিম চেঞ্জ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র : ফরহাদ মাজহার ফেনীতে নির্মাণাধীন ভবনের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার চট্টগ্রামে ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব যুদ্ধ শেষ করতে আমাদের চীনের প্রয়োজন নেই : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রাশিদুল ইসলাম (২৮) নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ গেছেন।

আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। রাশিদুল সাধুহাটী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে।

গত ৫ ডিসেম্বর তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার আওতাধীন হিজলগাড়ি বাজারে সড়ক দুর্ঘনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত’র বড় ভাই মজনুর রহমান জানান, ঘটনার দিন তার ছোট ভাই চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামে মামা বাড়িতে মাকে পৌছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে হিজলগাড়ি বাজারে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি কপি বোঝাই ট্রাকের পিছনে ধাক্কামেরে রাস্তার পাশে ছিটকে পড়েন রাশিদুল। এতে তার মাথায় আঘাত লাগে। বাজারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করলে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি আইসিউতে মারা যান।

হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই আমিরুল ইসলাম খবর নিশ্চত করে জানান, শুনেছি দুঘর্টনায় আহত রাশিদুল ঢাকায় মারা গেছে। তবে এ বিষয়ে নিহত’র স্বজনরা কোন অভিযোগ করেননি।

উল্লেখ্য, সড়ক দুর্ঘনায় নিহত রাশিদুল ইসলাম ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের ভাতিজা।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page