October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ; আহত ২০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে পিকনিকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গ্রিনল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন বলেন, দুই বাসে করে ৯৫ জন শিক্ষক-শিক্ষার্থী পার্কে বেড়াতে আসি। আসার সময় রাস্তায় স্থানীয় এক ইজিবাইকচালকের সঙ্গে বাসচালকের বাগবিতণ্ডা হয়। পরে ইজিবাইকচালক স্থানীয়দের নিয়ে পার্কে ঢুকে আমাদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পার্কের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় বাস ও ইজিবাইক একসঙ্গে যেতে পারছিল না। এক পর্যায়ে বাসচালক-শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইকচালকের বাকবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে হামলা চালায়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page