July 22, 2026, 1:25 pm
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক সামের আবুদাক্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকায় গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর হামলায় কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে রিপোর্ট করার সময় ড্রোন হামলায় নিহত হন তিনি। এ ঘটনায় তার এক সহকর্মীও আহত হয়েছেন। আল জাজিরার বরাতে এ কথা জানিয়েছে এএফপি।

আল জাজিরা জানিয়েছে, নিহত ওই ক্যামেরাম্যানের নাম সামের আবুদাক্কা। আর আহত সাংবাদিক গাজা ব্যুরো চীফ ওয়ায়েল আল-দাহদৌ।

আল জাজিরার বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং উদ্ধার কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেওয়ায় সাংবাদিক সামের ৫ ঘণ্টারও বেশি সময় ধরে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে ছিলেন।

পরে আল জাজিরা বলেছে, আল-দাহদৌ চিকিৎসার জন্য অবরুদ্ধ এলাকা ছেড়ে একটি অ্যাম্বুলেন্সে আসতে পারলেও সেখানের অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির কারণে চিকিৎসকরা যেতে পারেনি। এই পরিস্থিতিতে পরে তিনি মারা যান।

এদিকে সাংবাদিক সুরক্ষা কমিটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি সাংবাদিক এবং মিডিয়া স্টাফ প্রাণ হারিয়েছেন। আর গাজায় ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৯ হাজার মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ১০ হাজারেরও বেশি নারী ও শিশু।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page