October 31, 2026, 2:02 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

বিএনপির অবরোধে নাশকতা ঠেকাতে কুমিল্লা অঞ্চলের ১৭০ কিমি রেলপথ পাহারায় ১১১ কর্মী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রেললাইনে নাশকতা ঠেকাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর রেলপথের ১৭০ কিলোমিটার এলাকাজুড়ে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন নজরদারি রাখতে নির্দেশনা দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের নিজস্ব বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও নিয়োজিত হচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা।

১৪ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি নির্বাচন পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে বলে জানিয়েছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার।

রেলওয়ে সূত্রমতে, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর পথে প্রতিদিন ৩৮টি ট্রেন আসা-যাওয়া করে। এরমধ্যে যাত্রীবাহী ট্রেনের সংখ্যাই বেশি। তবে চট্টগ্রাম বন্দর থেকে সারাদেশে মূল্যবান পণ্য পরিবহনের জন্যও এ পথ ছাড়া বিকল্প নেই। তাই নাশকতা এড়াতে রেলওয়ের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এ পথে চলাচলকারী যাত্রীরা।

চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাইদুল আলম বলেন, ‘এ পথে প্রতিনিয়ত যাতায়াত করি। গাজীপুরের দুর্ঘটনার পর আতঙ্ক সৃষ্টি হয়েছে। নির্বাচন পর্যন্ত রেললাইন পাহারা প্রশংসনীয় একটি উদ্যোগ।’

এদিকে রেলওয়ে কর্মীদের সঙ্গে পাহারায় যুক্ত হয়েছে জিআরপি পুলিশ, আনসার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

রেলওয়ে কুমিল্লা স্টেশন ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, নাশকতা এড়াতে পুলিশকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি রেলওয়ে কর্মীদের পুরোদমে সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার বলেন, দিনরাত সমানতালে কুমিল্লা অঞ্চলের ১৭০ কিলোমিটার এলাকায় পাহারাদার হিসেবে ১১১ জন কর্মী নিয়োজিত রয়েছেন। তারা পালাক্রমে বিরামহীনভাবে এ দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, কুমিল্লা অঞ্চলের গোমতী তীরবর্তী বানাসুয়া, মৌলভীনগর, এখলাসপুর, গণিপুর, আইট্টাবাড়ি, গাবুয়া, কাগইয়া, পেয়ারাপুর ও কোর্ট স্টেশন চাঁদপুরকে এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আশা করি এখন থেকে আমরা ঝুঁকিমুক্ত হবো।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page