April 22, 2026, 4:49 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে চায় যুক্তরাষ্ট্র : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতি তৈরির তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত শুক্রবার (১৫ ডিসেম্বর) মস্কোয় নিয়মিত ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন।

ব্রিফিংয়ের অংশ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রাশিয়ার মুখপাত্র বলেন, গত ১২-১৩ ডিসেম্বর বাংলাদেশের বিরোধী দল দেশটির বিভিন্ন অংশে সরকারবিরোধী বিক্ষোভ, সমাবেশ, বাসে অগ্নিসংযোগসহ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

এসব ঘটনায় সরাসরি পশ্চিমা বিশ্বের ঢাকা মিশনের সম্পৃক্ততা আমরা খুঁজে পেয়েছি। যার মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কর্মকাণ্ডের কথা গত ২২ নভেম্বর আমাদের ব্রিফিংয়ে উল্লেখ করেছি।

সামনের দিনে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে পশ্চিমারা নিষেধাজ্ঞা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মারিয়া জাখারোভা। তিনি বলেন, সামনের দিনে পশ্চিমারা বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলতে বড় ধরনের চাপ প্রয়োগ করবে, যার মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে।

দেশটির শিল্পকারখানা এর আক্রমণের শিকার হতে পারে। ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে এসব ঘটনা ঘটিয়ে দেশটিকে অস্থিতিশীল করার পাঁয়তারায় যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটানোর তৎপরতা চালাচ্ছে।

রাশিয়ার মুখপাত্র আশা প্রকাশ করেন, বহিরাগত শক্তির সব ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের শাসনক্ষমতা ইস্যুতে জনগণ সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page