September 8, 2026, 2:50 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

গাজায় হাসপাতাল ধ্বংসের নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল ‘বাস্তবিক ধ্বংসের’ নিন্দা জানিয়েছেন।

হাসপাতালে ইসরায়েলের হামলায় অন্তত আট রোগী নিহত হয়েছে।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক্সে বলেছেন, নিহত এসব রোগীর মধ্যে নয় বছরের শিশুও রয়েছে।
ফিলিস্তিনী সংগঠন হামাস হাসপাতালটিকে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এ অভিযোগে ইসরায়েল গত কয়েকদিন এখানে অভিযান চালিয়ে আসার প্রেক্ষাপটে রোববার আধানম এ মন্তব্য করেন।
যদিও ইসরায়েলের এ অভিযোগ হামাস অস্বীকার করে আসছে।
আধানম বলেন, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েল বাস্তবিক যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে ডব্লিওএইচও আতংকিত। হাসপাতালটিকে অকার্যকর করা হয়েছে। এরফলে মারা গেছে আটজন রোগী।
এছাড়া বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকেও ইসরায়েল আটক করেছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও তার অংশীদাররা তাদের অবস্থা দ্রতই জানার চেষ্টা করছে বলেও তিনি জানান।
এদিকে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি অভিযোগ করে বলেন, টেডরস হাসপাতালে হামাসের প্রবেশের কোন উল্লেখ করেননি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page