September 30, 2026, 6:35 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বরিশালে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ; আহত ৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক ও স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটছে। এতে দুই পক্ষের ৭ জন আহত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর পলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলার পাশাপাশি একটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটেছে।

কোপাকুপির ঘটনায় সাদিক আব্দুল্লাহর অনুসারী রাব্বি, আমিন ও আসিফ এবং জাহিদ ফারুক শামীম অনুসারী হালিম, রবিউল,মেহেদী, রফিকুল আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত ও তাদের স্বজনরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

তবে এ ঘটনায় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জাহিদ ফারুক শামীমের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page