April 24, 2026, 11:47 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে বিএনপির মিছিল-অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অংশের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা এ মিছিল বের করেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ আমাদের হরতাল চলছে। আমাদের দাবিকে উপেক্ষা করে এই সরকার জোরপূর্বক নির্বাচন করে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে চাচ্ছে। তবে এবার আমরা সেই সুযোগ দেব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সকালে এক থেকে দেড় মিনিটের জন্য মহাসড়কে বিএনপির কিছুসংখ্যক লোকজন মিছিল বের করেছিল। তারা মিছিলের নামে অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page