April 24, 2026, 10:25 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যশোরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জেলার শার্শায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম(৩৬) নামে এক দলিল লেখক মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের নাভারণ পুরাতন বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।নিহত আশরাফুল উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।তিনি শার্শা সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিকরগাছার গদখালি থেকে রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথিমধ্যে নাভারণ বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের  হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page