April 24, 2026, 10:10 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা ; নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জ জেলায় বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে পুড়ে গেছে যানবাহন দুটি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এই ঘটনা ঘটে।

এতে ঘটানস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮)। তার বাবার নাম আব্দুল লতিফ মাষ্টার। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হয়। এ সময় আহত হয়েছেন কারের আরোহী মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন সন্তান ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page