August 18, 2026, 12:06 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হরতাল-অবরোধের নাশকতা এড়াতে ৫ জোড়া ট্রেন রাত্রিকালীন চলাচল বন্ধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়াতে ৫ জোড়া লোকাল ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত্রিকালীন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করায় এসব ট্রেন বন্ধ করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

বন্ধ করা ট্রেনগুলো হচ্ছে- রাজশাহী-পার্বতীপুরে রুটের উত্তরা এক্সপ্রেস, ঈশ্বরদী রহনপুরগামী, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপুর লোকাল ট্রেন ও জামালপুর থেকে সরিষাবাড়ি একটি ট্রেন।

রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, সারাদেশে রেলের নিরাপত্তায় দুই হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলা কমান্ড্যান্টরা জেলায় জেলায় আনসার মোতায়েন করেছেন। নাশকতার ধরন যেহেতু পরিবর্তন হয়েছে, সেজন্য আমরা দুই হাজার ৭০০ আনসার সদস্য পেয়েছি। অলরেডি তারা মোতায়েন আছেন।

রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয় দেখছে রেলওয়ে পুলিশ বলে জানান তিনি।

রেলের এ কর্মকর্তা বলেন, এর আগে ২০১৪ সাল আমরা আনসার বাহিনীর মাধ্যমে ট্রাক পেট্রোলিং করেছিলাম। এজন্য এ বছরও রেলের রক্ষণাবেক্ষণের জন্য আনসার মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page