April 24, 2026, 8:47 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলায় যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের ক্লিপ খোলার অভিযোগে আরিফ (২২) নামে এক যুবকে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলা শহরের পৈরতলা রেলগেইট ব্রিজ থেকে তাকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন জানান, বিকেলে ওই যুবক পৈরতলা গণকবর এলাকার রেললাইনের প্যাচানো ক্লিপ খুলছিল। এ সময় দায়িত্বরত আনসার বাহিনীর সদস্যরা তাকে দেখে ঘটনাস্থলে গিয়ে আটক করে। পরে তার কাছ থেকে চারটি প্যাচানো ক্লিপ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আসলাম হোসেন জানান, এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page